একাকীত্ব

 আসলে আমি এখনো বিবাহ করিনি। সত্যি কথা বলতে আমার বিবাহ না করার পিছনের মূল কারণ, যা আমি চিহ্নিত করেছি তাহল আসলে বেহেশতী জেওর একটি মাসআলার কিতাবে একটি হাদিস পড়েছিলাম যে, " কোন মুসলমান পুরুষ যদি সামর্থ্যবান হয় তাহলে সে যেন বালেগ হওয়ার সাথে সাথে বিবাহ করে ফেলে আর এই ক্ষেত্রে যত দ্রুত সম্ভব বিবাহ এর কাজ সম্পাদন করা কিন্তু পরিবারের দায়িত্ব ও জিম্মাদারি পূরণ করতে করতে আজ অবধি আমাদের পিয়ারা রাসূলের এই সুন্নত আদায় করতে পারলাম না,তবে হ্যা মহান রব যদি সহজ করে তবে এবার আর দেড়ী করবো না বিবাহ করে ফেলবো।

আসলে এমন কিছু ইচ্ছে আছে যা কাউকে বলতে পারি না আবার ভিতরে চাপা দিয়ে রাখতে রাখতে অনেক কষ্ট হয়।  কি করব। আমারও তো মনে চায় এমন একজন আমার আপন হোক যার দিকে তাকিয়ে থেকে আমি কুদৃষ্টি থেকে নিজকে রক্ষা করবো।যার কোমল হাতের স্পর্শ আমার যাবতীয় কষ্ট ক্লান্তি দূর করবে। যে আমার ইহকাল ও পরকালের সফলতা প্রাপ্তির একজন বিশ্বস্ত সঙ্গী হবে। যার মাধ্যমে আমাদের বংশের বৃদ্ধি ঘটবে। যার ব্যবহারে মুগ্ধ থাকবে আমার পরিবার


Comments

Popular posts from this blog

islam shikha

“Gardening”

এসাইনমেন্ট